২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাস উল্টে আহত ২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 12:56 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক সার্ভিসের একটি বাস মিঠাছড়া এলাকায় রাস্তায় পড়ে থাকা তেল জাতীয় কোনো পদার্থে পিছলে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়।

এতে গাড়িতে থাকা সব যাত্রী কমবেশি আহত হয়েছে জানিয়ে তিনি বলেন, “আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, নারী ও শিশুসহ ১৯ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।