২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে আ.লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

পিরোজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

জান্নাতুল ফেরদৌস

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 04:46 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

শুক্রবার রাতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার বাদী হয়ে এ মামলা করেন।

সদর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মামলায় পৌর বিএনপির সভাপতি সাব্বির আহমেদ ও সম্পাদক সরোয়ার হোসেনসহ ৫৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।

এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে পিরোজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।