২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বিএনপি ও জামায়াতের  ৭ নেতাকর্মী গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগর থেকে বিএনপি ও জামায়াতের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মাহমুদ হাচান

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 04:06 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

শনিবার ভোরের দিকে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তাররা বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পুরিশ জানিয়েছে।

জীবননগর থানার ওসি  মশিউর রহমান জানান, সম্প্রতি জীবননগর উপজেলার উথলী রেল স্টেশনে ভাংচুর ও কর্তব্যরত আনছার সদস্যদেরকে কুপিয়ে জখম ও আহত করার মামলায় এদের  গ্রেপ্তার করা হয়েছে।

দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।

এরা হলেন- জীবননগরের করচাডাঙ্গা গ্রামের আব্দুল মালেকের ছেলে বকুল মন্ডল (২৮), আকছেদ আলীর ছেলে ফারুক হোসেন (৩০), সাবদালপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে আজির বকস (৪৫), তাইজেল আলীর ছেলে আলতাফ হোসেন (৫৫), ডুমুরিয়া গ্রামের হজরত আলীর ছেলে ফরজ আলী (৫০), করচাডাঙ্গা গ্রামের অব্দুর রশিদের ছেলে নাসির উদ্দিন (৩৫) ও চুয়াডাঙ্গা সদরের তিতুদহ গ্রামের হজরত আলীর ছেলে উসমান গনি(৫০)।