নীলফামারীতে বিদ্যালয় পোড়ানোর মামলায় গ্রেপ্তার ২
বিদ্যালয় পোড়ানোর মামলায় নীলফামারীর ডিমলা উপজেলায় দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে উপজেলার বাবুর হাট থেকে গ্রেপ্তাররা জামায়াতের সক্রিয়াকর্মী বলে জানান ডিমলা থানার ওসি আজিম উদ্দিন।
গ্রেপ্তার মোশাররফ হোসেন (৩৫) ও আলী নূর ওরফে আলী (৩১) উপজেলার সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের প্রয়াত আব্দুস সাত্তারের ছেলে।
দুপুরে আদালতে হাজির করলে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেয়া হয়।
ওসি আরো জানান, গত ৫ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রায় নির্ধারিত ভোট কেন্দ্রে আগুন দেয়া হয়েছে। এসব ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
