চট্টগ্রামের ট্রেন চলাচল ফের শুরু
কুমিল্লায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর আটকে থাকা চট্টগ্রামমুখী ট্রেন চলাচল ১০ ঘণ্টা পর পুনরায় শুরু হয়েছে।
শনিবার প্রথম প্রহরে নাঙ্গলকোটে ওই দুর্ঘটনার পর ঢাকা ও সিলেটের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
সকাল সাড়ে ১১টায় দুর্ঘটনা কবলিত বগিগুলো লাইন থেকে সরানোর পর ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছেন ফেনী রেল স্টেশনের সহকারী প্রকৌশলী আব্দুল হালিম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,রাত দেড়টার দিকে নাঙ্গলকোট রেল স্টেশনের কাছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কন্টেইনারবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়।এরপর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সকালে লাকসাম রেল জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে লাইন চল করে।
