২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ের দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার

নির্বাচনী ভাতা সময়মত পৌঁছে দিতে না পারায় মিরসরাই থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 09:09 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

শুক্রবার এ সিদ্ধান্তের পর তাদের চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ দুই পুলিশ সদস্য হলেন মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলীম শেখ।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইলুৎতমিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার নির্বাচনী দায়িত্ব পালনের জন্য চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে প্রতি পুলিশ সদস্যকে খাবার বাবদ দুইশ টাকা করে ভাতা দেয়া হয়।

“নির্বাচনের দিন নির্ধারিত সময়ের মধ্যে এ ভাতা পৌঁছানোর দায়িত্ব ছিল এ দুই পুলিশ সদস্যের ওপর। সময় মতো তা করতে না পারায় বিভাগীয় ব্যবস্থার অংশ হিসেবে তাদের ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।”