২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর জেলা পরিষদ প্রশাসকের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

রংপুর জেলা পরিষদ প্রশাসক রেজিনা রাজ্জাকের (৭০) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভনেত্রী শেখ হাসিনা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 06:27 PM

Updated : 22 Aug 2022, 05:29 PM

বার্ধক্যজনিত রোগ ভোগের পর শুক্রবার সকাল পৌনে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে প্রবীণ এই আইনজীবী ও শিক্ষাবিদের মৃত্যু হয় বলে জানান তার স্বামী শাহ আব্দুর রাজ্জাক।

মরদেহ ঢাকা থেকে রংপুর আনার পর তার জানাজার স্থান ও সময় নির্ধারণ করা হবে বলে আব্দুর রাজ্জাক জানান।

জেলা আওয়ামী লীগ সহসভাপতি রেজিনা রাজ্জাকের মৃত্যুতে এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অ্যাডভোকেট রেজিনা দীর্ঘদিন মাহীগঞ্জ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। জেলা আদালতে পিপির দায়িত্বও পালন করেন। বিভিন্ন সময় আইনজীবী সমিতির দায়িত্বপূর্ণ পদে থেকে আইনজীবীদেরও নেতৃত্ব দেন।