২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে ১৬ জামায়াতকর্মী আটক

গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াত-শিবিরের ১৬ কর্মীকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 01:52 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বৃহস্পতিবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে চালানো পুলিশের অভিযানে তারা আটক হন।

ফটিকছড়ি থানার ওসি শাহজাহান ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কিছুদিন ধরে অবরোধ ও হরতালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে।

ওসি শাহজাহান বলেন, “আটকরা সবাই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তবে কেউ নির্দোষ কি না সে বিষয়টি যাচাই-বাছাই চলছে।”