২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবককে জবাই

চট্টগ্রামের রাউজানে রাবার বাগান এলাকায় এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 09:31 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

নিহত যুবকের নাম নাছির উদ্দিন (৩০)। তিনি উপজেলার হলুদিয়া ইউনিয়নের বাসিন্দা। রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকালে রাবার বাগানের পাহাড়ি এলাকায় কে বা কারা নাছিরকে জবাই করে হত্যা করে।

রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।

নিহত নাছিরের বিরুদ্ধে একটি নারী নির্যাতন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানান ওসি নাছির। তবে হত্যাকাণ্ডের কারণ এবং নাছির কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি-না তা জানাতে পারেনি পুলিশ।