২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুডুর চাল নিয়ে তর্ক, পিটিয়ে খুন

লুডু খেলা নিয়ে খুলনা মহানগরীতে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 08:15 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বৃহস্পতিবার বিকেলে মহানগরীর নতুন বাজার চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ভ্যান চালক টুকু শেখ (৩৫) স্থানীয় সিরাজ শেখের ছেলে।

এলাকাবাসীকে উদ্ধৃত করে খুলনা সদর থানার ওসি মো. শাহবুদ্দীন আজাদ জানান, একটি চায়ের দোকানে টুকুসহ বেশ কয়েকজন পরিচিতরা লুডু খেলে আড্ডা দিচ্ছিলেন।

এ সময় টুকুর সঙ্গে একই এলাকার আলমগীরসহ অন্যদের লুডুর চাল দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা টুকুর উপর চড়াও হয়ে মারধর শুরু করে।

স্থানীয় লোকজন টুকুকে ছাড়িয়ে নিয়ে বিষয়টি মিটিয়ে দেন।

পরে দ্বিতীয় দফায় বাকবিতণ্ডার শুরু হলে পিটিয়ে টুকুকে গুরুতর আহত করে।

হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানান ওসি।