২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল পোড়ানো মামলায় ৩ জামায়াতকর্মী গ্রেপ্তার

নীলফামারীর ডিমলায় নির্বাচনে বিভিন্ন স্কুলে খোলা ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ ও সহিংসতার মামলায় জামায়াতের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 05:32 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

সেখানে নির্বাচনের আগে দিন ও ভোট গ্রহণের দিনে বিভিন্ন ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের দাক্ষিণ গায়াবাড়ি গ্রামের মৃত. মোশাররফ হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান(৫৫), বজলার রহমানের ছেলে আলমগীর হোসেন(৩০) ও মকলেছার রহমান খোকার ছেলে ওসিয়ার রহমান(৩০) বলে পুলিশ জানায়।

তাদের বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

১৮ দলীয় জোটের ডাকা প্রতিহত কর্মসূচির মুখে গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন স্থানে শতাধিক স্কুলে অগ্নিসংযোগসহ নাশকতা ও সহিংসতা ঘটে। এসব স্কুলে ভোটকেন্দ্র খোলা হয়েছিল।

এ সময় নীলফামারীর ডিমলা উপজেলায় ১৪টি স্কুলে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ডিমলা থানার ওসি আজিম উদ্দিন জানান,  ভোটের আগের রাতে এবং ভোট গ্রহণের দিন ডিমলা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে সহিংসতা পরিচালনার দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তারা জামায়াতের সক্রিয় কর্মী বলেও জানান তিনি।