২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জামায়াত নেতার বাড়িতে পুলিশের পোশাক

বগুড়া শহরে এক জামায়াত নেতার বাড়ি থেকে পুলিশের পোশাক, বেল্ট ও জ্যাকেট উদ্ধার করেছে যৌথ বাহিনী।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 08:59 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বুধবার সন্ধ্যায় শহরের জামিলনগরে জামায়াত সমর্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহকারী সেক্রেটারি এরশাদুল বারি এরশাদের বাসভনে এ অভিযান চালানো হয়।

তবে, এরশাদুল বারিকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি মিজানুর রহমান জানান, অভিযান শেষ হয়নি, অব্যাহত রয়েছে। জামায়াত নেতা এরশাদের বাড়ি থেকে পুলিশের একটি করে ড্রেস, বেল্ট ও জ্যাকেট উদ্ধার করা হয়েছে।

অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এরশাদ বাড়ির পিছনের গ্রিল ভেঙে পালিয়েছেন বলে ওসি জানান।

এছাড়াও ওই এলাকায় ইসলামী ছাত্র শিবিরের একটি চিহৃত ছাত্রাবাসেও অভিযান চালানো হয়। তবে, সেখানে কী পাওয়া গেছে তা জানাতে পারেনি পুলিশ।