চট্টগ্রামে জমি সংক্রান্ত বিরোধে একজন নিহত
চট্টগ্রামের বাঁশখালীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছে এক যুবক।
নিহত জহিরুল ইসলাম (২৭) উপজেলার চাম্বল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের শামসুল আলম সিকদারের ছেলে।
বাঁশখালী থানার ওসি কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় আলু ক্ষেতে পানির সেচ দেয়া নিয়ে নিজ পরিবারের মধ্যেই সংঘর্ষ হয়। এ ঘটনায় গুরুতর আহত হন জহিরুল।
তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জহিরুল।
এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি কামরুল।
