২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বাড়ি ও খড়ের পালায় আগুন

নাটোরের সিংড়া উপজেলায় মঙ্গলবার রাতে কয়েকটি স্থানে বাড়ি ও খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 06:29 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

নাটোর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন, রাত সাড়ে ১২টায় সিংড়ার হাতিয়ান্দহ গ্রামের বিনয় কুমার, গৌরপদ সাহা ও চিত্তরঞ্জন সাহার বাড়ির পাশে খড়ের পালায় এবং ছাতিরদিঘি গ্রামের গিয়াস উদ্দিনের বাড়িতে আগুন দেয়া হয়।

এতে তিনটি খড়ের পালা সম্পূর্ণ ভস্মীভূত হয়।

খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আশপাশের বাড়িঘরগুলো রক্ষা করেন।

বিনয় কুমার বলেন, তারা ঘুমিয়ে পড়ার পর কে বা কারা খড়ের পালায় আগুন দেয়। পরে দমকল কর্মীরা এসে পড়ায় তাদের বাড়িটি রক্ষা পেয়েছে।

ছাতারদিঘি গ্রামের গিয়াস উদ্দিন পাঠান বলেন, রাতের কোনো এক সময় আগুন দেয়া হয়। এতে বাড়ির চারটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।

তবে, কীভাবে আগুন ধরেছে তা তিনি জানাতে পারেননি। আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, তারা দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শনাক্ত করা গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।