২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সহিংসতায় আহত একজনের মৃত্যু

নির্বাচনের দুদিন আগে গাইবান্ধা সদরে বিএনপি সমর্থকদের মারধরে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 04:59 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খোকা রাম (৫৫)।

গত শুক্রবার (৩ জানুয়ারি) গাইবান্ধা সদরের কূপতলা ইউনিয়নের বেড়াপাড়া গ্রামের খোকা রাম আহত হন বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও নির্বাচন নিয়ে এ ঘটনা ঘটেছে কি না তা জানাতে পারেননি।

মৃতের ছেলে সুশীল চন্দ্র ও ভাই শম্ভুচন্দ্র সাংবাদিকদের জানান, নির্বাচনের দুদিন আগে বেড়াপাড়া গ্রামে খোকা রামের সঙ্গে বিএনপি সমর্থক সাদা মেম্বারসহ স্থানীয় কয়েকজনের কথাকাটাকাটি হয়।

বাকবিতণ্ডার এক পর্যায়ে খোকা রামকে প্রচণ্ড মারপিট করে তারা। এরপর তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এরপর জানা যাবে কী কারণে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।.