২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 04:49 PM

Updated : 25 Apr 2022, 03:41 PM

পাঁচবার তারিখ পরিবর্তন করেও হরতাল-অবরোধের কারণে পরীক্ষা নিতে না পারায় বুধবার ভর্তি উপ-কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ১০ থেকে ১৪ জানুয়ারি ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত ছিল। কিন্তু দেশে ধারাবাহিক সহিংসতা ও হরতাল-অবরোধ চলায় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত রাখার এ সিদ্ধান্ত নিয়েছি।

“এর আগে বেশ কয়েকবার পরীক্ষার তারিখ ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করেও পরীক্ষা গ্রহণ করতে পারিনি। পরিস্থিতি দেখে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে।”

এছাড়া এ বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.admission.ru.ac.bd/

থেকে জানা যাবে।

এর আগে প্রথমবার  ১০ থেকে ১৪ নভেম্বর, দ্বিতীয় বার  ৫ থেকে ৯ ডিসেম্বর,  ২৫ থেকে ২৮ ডিসেম্বর, ২৮, ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর এবং পঞ্চম দফায় ১০ থেকে ১৪ জানুয়ারি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।