২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে কলেজছাত্রকে গলাকেটে হত্যা

ফরিদপুর শহর থেকে এক কলেজছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 12:43 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

বুধবার সকালে শহরের আলীপুরে ফরিদপুর জেনারেল হাসপাতালের সীমানা প্রাচীর সংলগ্ন একটি দোকানের নিচ থেকে রামেন্দ্রপ্রতাপ দাসের (১৮) লাশটি উদ্ধার করা হয়।

ফরিদপুর সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রামেন্দ্রপ্রতাপ রাজবাড়ীর শ্যামনগর গ্রামের রবীন্দ্রনাথ দাসের ছেলে।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, ওই এলাকার  এক মহিলা গাছের ডাল সংগ্রহ করতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রাও ছুটে আসে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, দুর্বৃত্তরা ওই কলেজছাত্রকে গলা কেটে হত্যার পর তার দুটি চোখ ও মুখমণ্ডলের চামড়া ধারালো অস্ত্র দিয়ে তুলে ফেলেছে। লাশের পাশে পড়ে থাকা কলেজের বেতনের রশিদ থেকে পরিচয় সনাক্ত করা হয়েছে।