২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে যুবদল কর্মীর গুলিবিদ্ধ লাশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক যুবদলকর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 11:10 AM

Updated : 01 Sep 2026, 05:59 PM

বুধবার সকালে বেগমগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের দক্ষিণ পাশে দারোগা রাস্তার মাথায়  বেলাল হোসেনের (২৬) লাশ পাওয়া যায়।

নিহত বেলাল উপজেলার গোপালপুর ইউনয়নের কালিকাপুর গ্রামের সায়েদল হকের ছেলে।

ওই ইউনিয়নের যুবদল সভাপতি তাজুল ইসলামের জানান, বেলাল ৭ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন।

বেগমগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, সড়কে বেলালের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ থানায় নিয়ে আসে। তার বুকে গুলির চিহ্ন ছিল।

পুলিশ হত্যা রহস্য উৎঘাটনের চেষ্টা চালাচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।