বীরশ্রেষ্ঠ রউফের মাকে শীতের উপহার
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের মা মোছাম্মাত মকিদুননেছাকে শীতের উপহার দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক।
মঙ্গলবার বিকেলে মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে বীর শ্রেষ্ঠের মায়ের বর্তমান আবাসস্থলে গিয়ে তার হাতে একটি শাল, মিষ্টি, ফল ও নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।
এ সময় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শরীফুল ইসলাম এবং ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘড়াই উপস্থিত ছিলেন।
মুন্সী আব্দুর রউফের পৈত্রিক নিবাস মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামাতপুর গ্রামে।
