২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনবিআর চেয়ারম্যান ও কৃষি সচিবের চাকরি বাড়ল ১ বছর

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন এবং কৃষি সচিব এস এম নাজমুল ইসলামকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

কারিমা ফেরদৌসী কেকা

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 05:38 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

তিনি জানান, চাকরির মেয়াদ শেষে গত ৩০ ডিসেম্বর নাজমুল ইসলামের অবসরপূর্ব ছুটি (পিআরএল) শুরু হয়েছিল। আর গোলাম হোসেনের পিআরএল শুরুর কথা ছিল বুধবার।

তাদের দুজনের পিআরএল বাতিল করে আগের পদেই এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়ো দেয়া হয়েছে বলে সোবহান শিকদার জানান।

বিসিএস ১৯৮২ ব্যাচের কর্মকর্তা গোলাম হোসেন ২০১২ সালের ২৯ অক্টোবর অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব নেন। তার আগে বাণিজ্য সচিবের দায়িত্বও তিনি পালন করেছেন।

নাজমুল ইসলামও সরকারি চাকরিতে যোগ দেন ১৯৮২ সালে। ২০১৩ সালের মে মাসে কৃষি সচিব হিসাবে দায়িত্ব নেয়ার আগে মৎস্য ক্যাডারের এই কর্মকর্তা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের(বিএডিসি) চেয়ারম্যান ছিলেন।