২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নিখোঁজের দুইমাস পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 04:49 PM

Updated : 22 Aug 2022, 05:28 PM

মঙ্গলবার উপজেলার ডিমকইল গ্রামে একটি খাড়ির মধ্যে ওই ছাত্রের লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

নিহত জনি (১৪)  ডিমকইল গ্রামের ওয়াসিম আলীর ছেলে ও ডিমকইল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

নাচোল থানার ওসি মো. সানাউল হক জানান, গত বছরের ১ নভেম্বর জমিতে কাজ করার সময় জনি নিখোঁজ হয়। এ বিষয়ে নাচোল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।

দুপুরে স্থানীয় লোকজন একই গ্রামের একটি খাড়ির মধ্যে মাটিচাপা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে গলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পরনের কাপড় দেখে জনির পরিবার লাশ শনাক্ত করে বলেও ওসি জানান।