২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে অস্ত্রসহ যুবক আটক

নাটোর শহর থেকে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 01:00 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

সোমবার রাতে শহরের ভবানিগঞ্জ মোড় থেকে উত্তর পটুয়াপাড়া মহল্লার আমজাদ হোসেনের ছেলে মিঠুনকে (২৫) আটক করা হয়।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মাহবুব হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে রাত ৮টার দিকে ভবানিগঞ্জ মোড় থেকে মিঠুনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সকালে তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে নাটোর মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।