ছিনতাইকারীর পিটুনিতে স্কুলছাত্র নিহত
কুমিল্লা শহরে ছিনতাইকারীদের পিটুনিতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার বিকালে শহরের হাউজিং এস্টেট এলাকায় পিটুনিতে আহত হন ইমতিয়াজ উদ্দিন (১৫)। ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাউজিং এস্টেট স্কুলের দশম শ্রেণির ছাত্র ইমতিয়াজ নগরীর নুরপুর এলাকার কাজী খোকন মিয়ার ছেলে।
ইমতিয়াজের চাচা কাজী ইসহাক বলেন, রোববার বিকাল ৩টায় হাউজিং এস্টেট এলাকায় নূরপুর উত্তর পাড়ার শাহীন ও অনিকসহ কয়েকজন ইমতিয়াজের মোবাইল ফোন ছিনতাই করে। ইমিতিয়াজ তাদের চিনে ফেলায় তারা তাকে পিটিয়ে গুরুতর আহত করে।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুজ্জামান জানান, বেলা ১১টার দিকে ইমতিয়াজের বাড়ি গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
