৬৫ পেট্রোল বোমাসহ আটক ২
রাজধানীর রায়েরবাজারের একটি নির্মাণাধীন ভবন থেকে ৬৫টি পেট্রোলবোমা উদ্ধার করেছে র্যাব।
র্যাব-২ এর অপারেশন অফিসার মো. রায়হান উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে মোহাম্মদপুরের ‘মনসুরাবাদ হাউজিং’ এলাকা থেকে চারটি ককটেল ও তিন লিটার পেট্রোল এবং বোমা তৈরির সরঞ্জামসহ দুই যুবককে আটক করা হয়।
আটক মুরাদ ও সজীবের দেয়া তথ্য অনুযায়ী রাত সাড়ে ১২টার দিকে রায়েরবাজারের ওই নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৫টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
সোমবার র্যাব-২ কার্যালয়ে সংবাদ সম্মেলন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এটিএম হাবিবুর রহমান বলেন,
আটক দুইজন টাকার বিনিময়ে বোমা তৈরি করে সরবরাহ করতো বলে স্বীকার করেছে। তবে তাদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি।
গত এক বছরে র্যাবের অভিযানে প্রায় ১৫শ’ হাতবোমা ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
