২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে মিজানকে হারালেন চুন্নু

কিশোরগঞ্জ-৩ আসনে ড. মিজানুল হককে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু।

নিজস্ব প্রতিবেদক

তাহমিনা গাফফার

Published : 06 Jan 2014, 12:44 AM

Updated : 01 Sep 2026, 05:59 PM

বিরোধী দলবিহীন দশম সংসদ নির্বাচনে নির্বাচনকালীন সরকারের প্রতিমন্ত্রী চুন্নুর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মিজান।

করিমগঞ্জ-তাড়াইল নিয়ে গঠিত এই সংসদীয় আসনে রোববার অনুষ্ঠিত ভোটের ফলাফলে দেখা যায়, চুন্নু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৩৭৩ ভোট। আর হরিণ প্রতীকে মিজানের ভোট সংখ্যা ১৬ হাজার ৪০৭।

এই আসনে ১২০টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ১ হাজার ৪৪৩। ভোট দিয়েছেন ৯৭ হাজার ৭৫৭ জন, এর মধ্যে বাতিল হয়েছে ৯৭৭টি ভোট।

জাতীয় পার্টি সভাপতিমণ্ডলীর সদস্য চুন্নুকে আওয়ামী লীগ এই আসনটি ছেড়ে দিলে দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হন মিজান।

বুয়েটের শিক্ষক মিজান চাকরি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন এবং ১৯৯১ ও ১৯৯৬ সালে নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৬ সালে নির্বাচিত হয়ে মিজান জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য।

আ. লীগের মনোনয়ন না পেয়ে মিজানুল হকের পদত্যাগ