লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে হামলা, নিহত ১
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে হামলার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
জাকির হোসেন মুন্সী বলেন, ১৮ দলীয় জোটের লোকজন ভোটকেন্দ্রে হামলা চালায়। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করি। কিন্তু কেউ ফোন ধরেননি।”
“এসময় পুলিশের উপর হামলা হলে পুলিশ গুলি চালায়। পরে আমরা কেন্দ্র ফেলে পালিয়ে আসি।”
এ ঘটনায় এক শিবিরকর্মী নিহত হয়েছে বলে দাবি করেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাহার।
তিনি বলেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে শিবিরকর্মী রুবেল নিহত ও ইউনিয়ন ছাত্রদল সভাপতি আরিফ গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী শাহজাহান পাটোয়ারি বলেন, “পাশের উপজেলা রায়পুর ও চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে এসে ভোটকেন্দ্রে হামলা চালায়। এ সময় পুলিশের গুলিতে একজন নিহত হয় এবং তারা লাশ নিয়ে চলে যায়।”
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, মাসুমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত জোটের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের এক উপ পরিদর্শক আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।
তবে কেউ নিহত হওয়ার খবর পাননি বলে জানান তিনি।
এদিকে ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে রামগঞ্জের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ননীয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাসুমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
