২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে পুলিশের ধাওয়ায় পুকুরে ঝাঁপিয়ে ছাত্রদল নেতার মৃত্যু

ভোটগ্রহণ শুরুর আগ মুহূর্তে মুন্সীগঞ্জের একটি ভোটকেন্দ্রে পেট্রোল বোমা হামলা চেষ্টার সময় পুলিশের ধাওয়ায় পুকুরে ঝাঁপিয়ে পড়ে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 09:47 AM

Updated : 01 Sep 2026, 05:59 PM

নিহত কঙ্কন মিয়া কাঠাদিয়া-শিমুলিয়া যুবদলের যুগ্ম সম্পাদক বলে জানিয়েছেন টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইউএনও নাসরীন বলেন, “ভোট শুরুর আগ মুহূর্তে কঙ্কন কেন্দ্রের সামনে একটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে। এ সময় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে ধাওয়া করলে সে পাশের একটি পুকুরে ঝাঁপ দেয়।

“উদ্ধার করে থানায় নিয়ে আসার পথে কঙ্কনের মৃত্যু হয়।”

লাশটি টঙ্গীবাড়ী থানায় রাখা হয়েছে।

এ ঘটনার পর ওই কেন্দ্রে স্বাভাবিকভাবে ভোটগ্রহণ শুরু হয় বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান।