২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পরিশোধনাগারে আগুন, দগ্ধ ৩

ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে বিসিক শিল্পনগরীতে একটি পরিশোধনাগারে আগুন লেগে তিন জন দগ্ধ হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 05:28 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শনিবার দুপুর ২টার দিকে চৌধুরী রিপেয়ারিং নামের কারখানায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শাহাদৎ হোসেন (৪৫), আবদুল মনছুর (৪৫) ও পবন রায় (২৫)। তিনজনকেই জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর স্টেশন অফিসার মোহাম্মদ ওলিউল্লাহ জানান, কারখানার ভেতরে শ্রমিকরা পরিশোধিত পেট্রোল ড্রামে ভর্তি করার সময় আরেকটি ড্রাম বিস্ফোরিত হয় এবং আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গ্যাসক্ষেত্রের  কূপ থেকে গ্যস উত্তোলনের সময় অপরিশোধিত তেল বের হয়ে আসে। এই তেল পরিশোধন করে অকটেন, পেট্রোল, কেরোসিনসহ বিভিন্ন ধরনের জ্বালানি তেল আলাদা করা হয় ওই পরিশোধনাগারে।

পরিশোধনাগারটির সরকারি অনুমতি আছে কিনা তা নিশ্চিত করতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর স্টেশন অফিসার মোহাম্মদ ওলিউল্লাহ।