২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় আটক ৮

দশম সংসদ নির্বাচনের একদিন আগে নাশকতার অভিযোগে সাতক্ষীরায় আটজনকে আটক করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 01:56 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত যৌথ অভিযানে আটকরা বিএনপি-জামায়াতের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের কর্মী বলে জানিয়েছেন সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মনিরুজ্জামান।

আটকরা হলেন, কালিগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের জামায়াতকর্মী লিটন মিয়া (৩৫), একই উপজেলার বড়দিঘাটি গ্রামের রাসেল মিয়া (৩০), পাঁচবাড়িয়া গ্রামের মোক্তার আলী গাজী (৫২), চরদহ গ্রামের গোলাম হোসেন (৪৬), ছনকা গ্রামের বিএনপিকর্মী লুৎফর রহমান (৫০), সদর উপজেলার ধুলিহর গ্রামের জামায়াতকর্মী আজগর আলী গাজী (২৫), কলারোয়া উপজেলার গোপিনাথপুর গ্রামের সাইফুল ইসলাম (৩২) ও তালা উপজেলার পাটকেলঘাটা থানা জামায়াতের রোকন শওকাত আলী মোড়ল (৪৩)।

মনিরুজ্জামান জানান, আটকরা অবরোধ ও হরতালে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

জেলার বিভিন্ন থানায় তাদের নামে নিয়মিত মামলাও রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।