২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গুলিতে ডাকাত নিহত

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের যানবাহনে ডাকাতির সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক যুবক।    

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 10:57 AM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার এসআই মোতালেব হোসেন জানান, শুক্রবার রাত ১১টার দিকে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।

এর আগে ২৪ ডিসেম্বর রাতে বানিয়াগাতি এলাকার মহাসড়কে এরকম আরেকটি ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আল-মাহমুদ ও মুনসুর নামে দুজন। ওই সময় মজনু ও মিলন নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করে করে পুলিশ।

এসআই মোতালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে ডাকাতরা মহাসড়কে ডাকাতি করছে এ সংবাদ পেয়ে রিকশাভ্যান নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

তিনি বলেনন, “ডাকাতরা পাবলিক ভেবে আমাদের ভ্যানেও হামলা চালায়। এসময় গুলি ছুড়লে অজ্ঞাতনামা এক ডাকাত ঘটনাস্থলেই মারা যায়। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আমার ও কনস্টেবল অলির বাম হাতের কিছু অংশ কেটে গেছে।”

ঘটনাস্থল থেকে দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে পুলিশ। লাশ পুলিশের হেফাজতে রয়েছে।