জামায়াত সন্দেহে চট্টগ্রামে আটক ৩৫
জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মী সন্দেহে চট্টগ্রাম নগরীতে ৩৫ জনকে আটক করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শিবির কর্মীরা ঝটিকা মিছিল করে ভাংচুর করার জন্য ডিসি হিল পার্কে জড়ো হয়েছে সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করে।”
আটকদের থানায় এনে যাচাই-বাছাই চলছে বলে জানান তিনি।
বিরোধী দলের লাগাতার অবরোধের প্রথম ও দ্বিতীয় দিন বুধ ও বৃহস্পতিবার নগরীতে ‘ঝটিকা তাণ্ডব’ চালায় শিবির কর্মীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর স্টেশন রোড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে হাতবোমার বিষ্ফোরণ ঘটায় তারা।
আগের দিন সন্ধ্যায় ষোলশহর ও জাকির হোসেন রোডে দুটি ট্রাকে আগুন দেয়। একই দিন কাজীর দেউড়ি এলাকায় শিবির কর্মীদের ছোড়া হাতবোমায় সময় টিভির গাড়ি চালক আব্দুল হাকিম আহত হয়।
এসময় তারা চট্টগ্রাম-৯ আসনের ওয়ার্কার্স পার্টির প্রার্থী আবু হানিফের নির্বাচনী প্রচারণার গাড়িও ভাংচুর করে।
