২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলে পেট্রোল বোমা বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমা ফাটিয়েছে দুর্বৃত্তরা, যেখানে আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র হওয়ার কথা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 09:14 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শুক্রবার বেলা আড়াইটায় কান্দিপাড়া মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনার সময় স্কুলটি বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি।

সদর থানার ওসি মো. আব্দুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, দুর্বৃত্তরা ওই স্কুলটির নিচতলা ও দোতলার দুটি কক্ষে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে।

বিস্ফোরিত বোমার আগুন ও ধোঁয়া দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভে যায় বলে জানান ওসি আব্দুর রব।