২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বিএনপি নেতার পুকুরে অস্ত্র

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপিরিএক নেতার পুকুর থেকে বেশকিছু দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 08:51 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শুক্রবার বিকালে দলটির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম রতনের পুকুর থেকে উদ্ধার করা হয় দুটি রামদা ও তিনটি হকিস্টিক। ঘটনার পর থেকে রতন পলাতক রয়েছেন।

শ্রীনগর থানার ওসি শেখ মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে পুকুরে ডুবুরি নামিয়ে এই রামদা ও হকিস্টিক উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে নাশকতার লক্ষ্যে এগুলো এখানে জমা করা হয়েছিল।

এখানে আরো অস্ত্র থাকার সম্ভবনা রয়েছে জানিয়ে ওসি বলেন, সন্ধ্যা হয়ে যাওয়ায় তল্লাশি অভিযান স্থগিত রাখা হয়। শনিবার সকাল থেকে পুকুরে আবারো তল্লাশি চালানো হবে।

এ ব্যাপারে এখনো মামলা হয়নি বলে জানান ওসি।