ঝালকাঠীতে হাতবোমার বিস্ফোরণ, আটক ৬
ঝালকাঠীর রাজাপুর উপজেলায় হাতবোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগে পুলিশ ছয় জনকে আটক করেছে।
শুক্রবার দুপুরে পিংরি বাড়ৈবাড়ি এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আটকরা হলেন পিংরি গ্রামের নাজমুল (২৬), রিয়াদ সরদার (২৮), আরিফ সরদার (২৪), রাকিব মৃধা (২৬), আলিম (২৬) ও আহাদ (২৩)।
রাজপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে বাড়ৈবাড়ি এলাকায় অবরোধকারীরা কয়েকটি হাতবোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে।
খবর পেয়ে পুলিশ গিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে ছয় জনকে আটক করে।
