২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগারগাঁওয়ে রাস্তার পাশে ২০ পেট্রোল বোমা

রাজধানীর আগারগাঁও থেকে ২০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 01:55 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

র্যাব-২ এর অধিনায়ক কে এম আজাদ জানান, আগারগাঁও বস্তির সামনে রাস্তার পাশে বোমাগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

“খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়। নাশকতার জন্য ওগুলো সেখানে মজুদ রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।”

এদিকে বৃহস্পতিবার গভীর রাতে খিলগঁও এলাকা থেকে একটি বিদেশি পিস্তালসহ একজনকের আটক করেছে র্যাব -৩

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি র্যাব কর্মকর্তারা।

নির্বাচন ঠেকানোর দাবিতে আন্দোলনে থাকা বিরোধী দলের হরতাল-অবরোধের মধ্যে গত এক মাসে রাজধানীর মোহাম্মদপুর, আজিমপুর, মালিবাগসহ বিভিন্ন এলাকা থেকে বোমাও অস্ত্র উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।