২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিস্তল ঠেকিয়ে হুমকি, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার ইমামপুর ইউপি চেয়ারম্যান মনসুর আহম্মেদ খান জিন্নাহকে বরখারস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 10:20 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থায়ীভাবে তাকে বরখাস্ত আদেশ দিয়েছে বলে জানিয়েছেন জেলা মো. সাইফুল হাসান বাদল।

গত সোমবার রাত পৌনে ১টায় গজারিয়ার সরকারি ডাক বাংলোয় দলবল নিয়ে ঢুকে সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর রিপনের মাথায় পিস্তল ঠেকিয়ে এ হুমকি দেয় এই চেয়ারম্যান।

এই ঘটনায় পরদিন মঙ্গলবার গজারিয়া থানায় দুটি মামলা হয়। গ্রেপ্তার করা হয় চেয়ারম্যানের সহযোগী ডাকবাংলোর কেয়ার টেকার মো. শামসুল হক (৩৬), ইমামপুর ইউপির ছাত্রলীগ সভাপতি মো সেলিম (২৭)।

এই ঘটনা নিয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের প্রস্তাবের প্রেক্ষিতে তাকে সমায়িকভাবে বরখাস্ত করা হয়।

বরখাস্তের আদেশের চিঠি হাতে পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল।

গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর রিপন জানান, স্থানীয় মোনায়েম কোম্পানীর নামে বেশ কিছু ভূমি নামজারির জন্য অফিসে  এসে চাপ সৃষ্টি করে এই চেয়ারম্যান।

সরকারি স্বার্থ সংশ্লিষ্ট জমি হওয়ায় এতে অস্বীকৃতি জানান তিনি।

সেদিন রাতে দলবল নিয়ে বাসায় ডুকে মাথায় অবৈধ পিস্তল ঠেকিয়ে বলে- “নামজারী না করে দিতেই হবে না হয় পরবর্তীতে গুলি করে হত্যা করা হবে।”

পুলিশ জানায়, এই চেয়ারম্যান মোনায়েম কোম্পানীর জমিজমা দেখাশোনা করেন।