২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি পণ্য বর্জনের প্রচারণা শুক্রবার থেকে

শুক্রবার থেকে দ্বিতীয় দফা পাকিস্তানি পণ্য বর্জনের প্রচারণায় নামছে গণজাগরণ মঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 09:54 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বৃহস্পতিবার গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজধানীর বনানী এলাকায় বিকাল ৩টা থেকে পাকিস্তানি পণ্য বর্জনের জন্য প্রচারণা চালানো হবে।

যুদ্ধাপরাধী কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের পর পাকিস্তানের সংসদে শোক প্রস্তাব পাস হয়। পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে পাকিস্তানি পণ্য বর্জনের ডাক দেয় গণজাগরণ মঞ্চ।

গত বছরের ২১ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি বর্জনের জন্য প্রথম দফা প্রচারণা চালায় গণজাগরণ মঞ্চ।