বেনাপোলে সাড়ে তিন কেজি স্বর্ণ উদ্ধার
যশোরের বেনাপোল থেকে প্রায় সাড়ে তিনকেজি স্বর্ণসহ একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৫টায় বেনাপোলের কাগজপুকুর এলাকা থেকে ৩৬টি স্বর্ণের বারসহ আব্দুল মমিনকে (৩৮) আটক করা হয়।
মমিন বেনাপোলের সাদিপুর গ্রামের হাসু চৌধুরির ছেলে।
বেনাপোল পোর্ট থানার ওসি পরিদর্শক কাইয়ুম আলী সরদার জানান, ভারতে সোনা পাচারের সংবাদ পেয়ে পুলিশের টহলদল বেনাপোলের কাগজপুকুর এলাকায় অবস্থান নেয় ।
মমিন মোটরসাইকেল চড়ে সীমান্তের দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয় ।
পরে তার দেহ তল্লাশি করে তিন কেজি ছয়শ’ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।
এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলেও জানান ওসি কাইয়ুম।
