নরসিংদীতে বোমাসহ যুবক আটক
নরসিংদীর বাসাইল থেকে ১০টি পেট্রোল বোমা ও ১০টি হাতবোমাসহ এক যুবককে আটক করেছে র্যাব।
অবরোধে নাশকতা সৃষ্টির জন্য বোমা সংরক্ষণ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে।
