২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় আ.লীগের নির্বাচনী বহরে হামলা

গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল বহর নিয়ে নির্বাচনী জনসভায় যাওয়ার পথে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 04:57 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বৃহস্পতিবার দুপুরে সাদুল্লাপুর উপজেলার ঢোলডাঙ্গা বাজারর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

সাদুল্লাপুর থানার ওসি লতিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ১২টায় ঢোলডাঙ্গা বাজারে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে আওয়ামী লীগ প্রার্থী ইউনুস আলী সরকারের নির্বাচনী জনসভা ছিল।

“বিভিন্ন এলাকা আওয়ামী লীগ সমর্থকরা মিছিল ও মোটরসাইকেল বহর নিয়ে সভাস্থলে জড়ো হচ্ছিল। পলাশবাড়ী থেকে একটি মোটরসাইকেল বহর ঢোলভাঙ্গা বাজারে ঢুকলে ১৮ দলের কর্মীরা তাতে হামলা চালিয়ে ২/৩টি মোটরসাইকেল ভাংচুর করে।”

এসময় কিছুক্ষণ উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানান ওসি লতিফুল।