২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালু হলো পুলিশের ‘সংবাদ পোর্টাল’

অপরাধ দমনে পুলিশের তৎপরতার খবর এবং বক্তব্য বিবৃতি জানাতে নিজস্ব নিউজ পোর্টাল চালু করেছে ঢাকা মহানগর পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 07:58 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

ঢাকার পুলিশ কমিশনার বেনজির আহমেদ বুধবার মিন্টো রোডের কার্যালয়ে ডিএমপিনিউজ ডট অর্গ (dmpnews.org) নামে এই পোর্টালের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “এখন থেকে ঢাকা মহানগর পুলিশের খবরাখবর এই পোর্টালেই পাওয়া যাবে।”

পাশাপাশি এতে বিনোদন, খেলাধুলা ও দেশি-বিদেশি খবর থাকবে। সাংবাদিকরা সহজেই তথ্য সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি।

মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ছাড়াও পুলিশ কর্মকর্তাদের সংবাদ সম্মেলনে দেয়া বিভিন্ন বক্তব্যের ভিডিও এই পোর্টালে দেয়া হবে। ফলে পুলিশের কোনো বক্তব্য নিয়ে এখন থেকে আর সন্দেহ থাকবে না।

তিনি জানান, এই পোর্টাল প্রতি মুহূর্তে হালনাগাদ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ব্রেকিং নিউজও পাওয়া যাবে।

অন্যদের মধ্যে অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল, যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, গোয়েন্দা পুলিশের উপকমিশনার জাহাঙ্গীর আলম মাতুব্বর, কৃঞ্চপদ রায় এ অনুষ্ঠানে ‍উপস্থিত ছিলেন।