২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে আ. লীগ প্রার্থীর অফিসে অগ্নিসংযোগ

ঝিনাইদহের কোটচাঁদপুরে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 05:17 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বুধবার দুপুরে ঝিনাইদহ-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী নবী নেওয়াজের কার্যালয়ে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

কোটচাঁদপুর থানার ওসি শাহাজাহান আলি জানান, বেলা সাড়ে ১২টার দিকে বিএনপি-জামায়াত অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটি আওয়ামী লীগ প্রার্থী নবী নেওয়াজের নির্বাচনীর অফিসের সামনে দিয়ে চলে যায়।  এরপরই কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত পেট্রোল ছিটিয়ে ওই কার্যালয়ে অগ্নিসংযোগ করে দৌড়ে পালিয়ে যায়।

আগুনে অফিসের কয়েকটি চেয়ার ও কিছু কাগজ পুড়ে যায়। দলীয় কর্মী ও আশপাশের লোকজন এসে আগুন নেভায়।

এ ব্যাপারে নবী নেওয়াজ বলেন, “কারা নির্বাচনী অফিসে আগুন দিয়েছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।”