২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিওআইপি সরঞ্জামসহ ২ জন আটক

রাজধানীর মোহাম্মদপুর থেকে ভিওআইপি সরঞ্জামসহ দুই জনকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 04:44 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বুধবার প্রথম প্রহরে মোহাম্মদপুরেরর শহীদ বুদ্ধিজীবী রোডের জাফরাবাদ এলাকা  থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন, মো. ফিরোজ আলম (২৫) ও সোহেল রানা (২৩)।

র‌্যাব-২ এর অধিনায়ক কেএম আজাদ দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, তাদের কাছে ৭ হাজার ৭৭২টি সিম কার্ড ছাড়াও প্রায় অর্ধ কোটি টাকার সরঞ্জাম পাওয়া গেছে, যা দিয়ে তারা দীর্ঘদিন অবৈধ ভাবে ভিওআইপি ব্যবসা করে আসছিল।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।