২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনার খালিশপুরে এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 02:58 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বুধবার সকালে খালিশপুরের গোয়ালখালী কবরস্থান থেকে মহসিনের (২২) লাশ উদ্ধার করে পুলিশ। মহসিন নয়াবাটি এলাকার বাসিন্দা বাসচালক মহারাজের ছেলে।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে আটক করেছে পুলিশ।

খালিশপুর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান,  দুর্বৃত্তরা মহসিনকে কুপিয়ে হত্যা পর গোয়ালখালী কবরস্থানের মধ্যে ফেলে রেখে যায়। সকালের কবরস্থানের লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ  লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের আটজনকে  জন্য আটক করা হয়েছে বলেও জানান তিনি।