২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিন জামায়াতকর্মী গ্রেপ্তার

বিরোধী জোটের অনির্দিষ্টকালের অবরোধ শুরুর আগে চট্টগ্রামের লোহাগাড়া ও বাঁশখালী উপজেলা থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 12:17 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

আটক তিনজনের মধ্যে একজনের কাছ থেকে অস্ত্রও পাওয়া গেছে।

লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলাউজান থেকে আটক শিবির কর্মী জিয়াউল হকের (২৩) কাছে একটি এলজি পেয়েছেন তারা।

এছাড়া বাহারছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর দুই কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান।