২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনশন করবে সুপ্রিম কোর্ট বার

পুলিশের ‘সহায়তায়’ আইনজীবীদের উপর হামলায় দায়ীদের বিচার চেয়ে অনশনের ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, যে সমিতির শীর্ষ পদগুলোতে রয়েছেন বিএনপিপন্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 05:30 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

মঙ্গলবার এক সাধারণ সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী।

তিনি বলেন, “আমাদের উপর আক্রমণ চালানো হয়েছে। সেটা করা হয়েছে পুলিশের সহায়তায়। আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনী সন্ত্রাসীদের সহায়তা দিয়ে সুপ্রিম কোর্টে প্রবেশ করতে দিয়েছে। পুলিশ কিন্তু সরকারি ক্যাডার বাহিনী হিসাবে ব্যবহৃত হচ্ছে।

“আমরা এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়েছি। সেই দিকে মনোযোগ না দিয়ে আমাদেরকেই দোষারোপের চেষ্টা করা হচ্ছে।”

দাবি আদায়ে আগামী দুই জানুয়ারি সকাল ১০টায় দক্ষিণ হলে ওই অনশন কর্মসূচি পালন করা হবে বলে জানান মোহাম্মদ আলী।

তিনি সবাইকে এই কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, “দলমত নির্বিশেষে আপনারা এখানে আসবেন।”