২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদী সংলগ্ন একটি খাল থেকে এক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 04:26 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

মঙ্গলবার সকালে হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া খালে ফরিজা বেগমের (৫০) লাশ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, ফরিজা মিয়ানমারের মংডুর গউজার বিল এলাকার মাওলানা মোহাম্মদ জাকারিয়ার স্ত্রী।

টেকনাফ থানার ওসি মোহাম্মদ ফরহাদ জানান, ফরিজার মৃতদেহ হ্নীলার লেদা এলাকায় অবস্থিত  অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে বসবাসরত নিকট আত্মীয় আবদুল হাকিম ও মৌলভী ইদ্রিস আহমদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুপুরে হ্নীলায় ওই ফারিজার মৃতদেহ দাফন করা হয় বলে তিনি জানান।

ফারিজার আত্মীয় অব্দুল হাকিম জানান, ফরিজাসহ ১৭ জন রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু একটি নৌকায় করে সোমবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে টেকনাফের নাফ নদীর নয়াপাড়া ঘাট হয়ে মিয়ানমারের গউজার বিল এাকায় নিজ বাসস্থানে ফিরে যাচ্ছিল।

নাফ নদীর মাঝপথে নৌকাটি ডুবে গেলে নয় জনকে স্থানীয়রা উদ্ধার করে। নিখোঁজ হয় তিন শিশু, দুই নারী ও তিন পুরুষ। ফারিজাও নিখোঁজ ছিলেন।

বাকি সাত জনের খোঁজ এখনো পাওয়া যায়নি। এদের মধ্যে ফরিজার স্বামী এবং সন্তানও রয়েছে।

নৌকাডুবির ঘটনা সম্পর্কে অবহিত আছেন বলে জানিয়েছেন বিজিবির টেকনাফস্থ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ।