কুষ্টিয়ায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ায় এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে নিখোঁজ হয় হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষায় অংশ নেয়া ছাত্র রাকিবুল ইসলাম (১৫)।
মঙ্গলবার সকালে স্থানীয় শিবপুর কবরস্থনের কাছে তার লাশ ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।
কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মনিরুজ্জামান জানান, সোমবার সকাল ১০টার দিকে জেএসসি পরীক্ষার রেজাল্ট জানতে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি রাকিব।
অপহরণের পর রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাকিবুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয় থানার হরিনারায়ণপুর ইউনিয়নের বের বাড়াদি গ্রামের দুবাই প্রবাসী রিয়াজুল হকের ছেলে।
