চট্টগ্রামে ৩ বোমাবাজ যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীতে হাতবোমা ছুঁড়ে পালানোর সময় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় নগরীর আন্দরকিল্লা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় ওই বোমাবাজদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মহিউদ্দিন সেলিম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাতবোমা ছুড়ে পালিয়ে যাবার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে নগরীর কাজীর দেউড়ি ও লালদীঘি এলাকায় অভিযান চালিয়ে আরো ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
