গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত
গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার হরিদাসপুর নিমতলায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিস খান (২৪) শহরতলীর ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের ইয়ার আলী খানের ছেলে।
ওসি জাকির বলেন, ট্রাক থেকে বালু নামানেরা জন্য আনিস ঘটনাস্থলে গেলে পেছন থেকে একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
